November 20, 2026, 7:27 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

আদম তমিজী হককে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রিহ্যাব সেন্টারে পাঠাল গোয়েন্দা পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হকের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে পুলিশের তত্ত্বাবধানে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে।
রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডস্থ কার্যালয়ে ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান (ডিবি) হারুন অর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আদম তমিজী হকের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষার পর রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, তমিজী হকের নামে দক্ষিণখান থানায় একটি মামলা রয়েছে। এছাড়া রমনা থানায় একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এর প্রেক্ষিতে আমরা শনিবার সন্ধ্যায় তাকে  রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংলগ্ন কথা বলেছেন। তিনি যে দেশে খেয়ে পরে মানুষ হয়েছেন, যে দেশে তার ইন্ডাস্ট্রি রয়েছে- সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে সে দেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলেছেন।
তিনি বলেন, তিনি একবার ইসরায়েলকে আহ্বান করেছেন তাকে উদ্ধারের জন্য, একবার আমেরিকান মেরিন সেনাকে আহ্বান জানিয়েছেন। তার কথা শুনে মনে হয়েছে তিনি মানসিকভাবে ইমব্যালেন্সড। আসলেই তিনি সাইকোলোজিক্যাল ডিসঅর্ডারে ভুগছেন কিনা তা আমরা জানি না। তার এমনিতেই অনেক সমস্যা আছে, তিনি অনেকগুলো বিয়ে করেছেন। তার পারিবারিক সমস্যা রয়েছে।
এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, আমরা তাকে ভালো একজন সাইকোলোজিস্টের কাছে পাঠিয়েছি। তারা পরীক্ষা করছেন। যদি তমিজী মেন্টালি ফিট হয়ে থাকেন, তাহলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো যে- তিনি বিভিন্ন কার্যক্রমগুলো কেন করেছেন বা তার পেছনে কারা রয়েছে। ইনটেনশনালি তিনি এসব করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি ডাক্তাররা তাকে সাইকলোজিক্যালি ইমব্যালেন্সড বলেন তাহলে কিছু করার নাই।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page