September 7, 2026, 1:19 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরা মেডিকেল ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১ এপ্রিল) দুপুরে কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। এতে মেডিকেল কলেজ ছাত্রলীগের সহসভাপতি প্রিন্স সাহাসহ কয়েকজন আহত হয়েছে।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন রাতে ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে শোডাউন ও ভাঙচুরের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ২৭ মার্চ ছাত্রলীগ নেতা আব্দুল মুহিতের ইন্টার্নশিপ দুই মাসের জন্য স্থগিত করে। এরপর ২৯ মার্চ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে আব্দুল মুহিতকে সভাপতি ও তানভীর আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই মুখোমুখি অবস্থানে ছিলেন দুই গ্রুপের নেতা-কর্মীরা। একপর্যায়ে মেডিকেল কলেজ ক্যাম্পাসে সভাপতি আব্দুল মুহিত ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করেন অপর গ্রুপের নেতা-কর্মীরা। আজ দুই পক্ষই ক্যাম্পাসে অবস্থান নেয় এবং উভয়ের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ব্যাপারে সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. আজমল হোসেন বলেন, নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে দুই পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয়ে যায়।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বলেন, আমরা দুই পক্ষকে নিয়ে বসেছি। আশা করছি শান্তিপূর্ণ সমাধান হয়ে যাবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page