March 10, 2026, 6:03 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ইয়ারস’ নিয়ে মহড়া শুরু করলো রাশিয়া

অনলাইন সমিান্তবাণী ডেস্ক :  আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ইয়ারস’ ও হাজার হাজার সেনা নিয়ে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। এই মহড়াকে মস্কোর পারমাণবিক শক্তি প্রদর্শনের আরেকটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বুধবার (২৯ মার্চ) টেলিগ্রামে পাঠানো এক বার্তায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ায় তিন হাজারের বেশি সামরিক কর্মী এবং প্রায় ৩০০ সামরিক অস্ত্র ও সরঞ্জামাদি জড়িত রয়েছে। তবে মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭ হাজার ৫০০ মাইল। ‘ইয়ারস’ কমপ্লেক্সটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপানের হিরোশিমায় মার্কিন বাহিনীর ব্যবহৃত ‘লিটল বয়’ পারমাণবিক বোমার চেয়ে ১২ গুণ বেশি শক্তিশালী।

সম্প্রতি, রাশিয়া একটি কৌশলগত পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা বিকাশের দিকে মনোনিবেশ করছে। রুশ বাহিনী তাদের কালুগা অঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে ‘ইয়ারস’ নামের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে।

এর আগে এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে রাশিয়া জানিয়েছিল, পরিকল্পনা অনুযায়ী এটি যুদ্ধের দায়িত্বে থাকবে। এছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্রের সঙ্গে পরমাণু অস্ত্র সংযুক্ত থাকবে। এটি কৌশলগত ক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধান করতে পারে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page