November 20, 2026, 11:22 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেটে বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামীলকাল আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বড় ধরনের জমায়েতের প্রস্তুতি নিয়েছে সিলেট মহানগর বিএনপি। বিকেলে নগরে র‌্যালি ও সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিভাগের বিভিন্ন উপজেলা থেকে কয়েক লাখ লোক অংশ নেবেন বলে জানিয়েছেন দলের নেতারা।
ইতোমধ্যে কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিলেট জেলা, মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। এই সমাবেশে নেতা-কর্মীদের বড় জমায়েত ঘটাতে চায় দলটি।
সমাবেশ সফল করতে সিলেট নগর জুড়ে ছয়টি টিম মাইকযোগে প্রচারণা চলাচ্ছে। এছাড়াও বিভাগের প্রতিটি উপজেলা, মহানগরীর ওয়ার্ডে-ওয়ার্ডে প্রস্তুতি সভা করেছেন দলের নেতারা। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সিলেট জেলা ও মহানগরের দায়িত্বশীল নেতারা ও কাজ করছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে আরও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
প্রস্তুতির অংশ হিসেবে গতকাল শুক্রবার রাতে জেলা ও মহানগর বিএনপি প্রস্তুতি সভা করেছে।
সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
সভায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে র‌্যালি-সমাবেশ সফল করতে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের র‌্যালি ও সমাবেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করবে বিএনপি। এই জন্য বিভাগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টে ফ্যাসিবাদ সরকারের পতনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে সক্ষম হয়েছি, তা জানান দিতে রোববারের এই সমাবেশে কয়েক লাখ লোকের অংশগ্রহণ নিশ্চিত করবো।
তিনি সিলেটবাসীকে সঙ্গে নিয়ে বিএনপি নেতাকর্মীদের গণতন্ত্র দিবসের র‌্যালি ও সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন।
সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক সালেহ আহমদ খছরু, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) ও সদস্য সচিব আফসর খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page