March 27, 2026, 5:42 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুই গবেষক ও এক প্রতিষ্ঠান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাতৃভাষার চর্চা, সংরক্ষণ, বিকাশ ও গবেষণা ক্ষেত্রে অনন্য সাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক-২০২৫ পদক পাচ্ছেন দেশের দুজন গবেষক ও একটি প্রতিষ্ঠান।

এরা হলেন, ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক মনসুর মুসা (আবুল মনসুর মুহম্মদ আবু মুসা), রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলী অনুবাদক জোসেফ ডেভিড উইন্টার এবং বাংলাদেশ দূতাবাস,প্যারিস।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস উপস্থিত থেকে মনোনীতদের এ পদক দেবেন। এ সময় এ বছর বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতিদানের ২৫বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা ২১ ফেব্রুয়ারি দুপুর তিনটায় ইউনেস্কো আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে শুভেচ্ছাবার্তা দেবেন।

ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশি ও বিদেশি ব্যক্তি/প্রতিষ্ঠান/সংস্থাকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক’ প্রদান করা হয়ে থাকে। পদক হিসেবে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং ৪ লাখ টাকা কিংবা সমমূল্যের ডলার দেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের ইউনেস্কো থেকে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page