October 10, 2026, 11:07 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

সরকার আইনগতভাবে ফ্যাসিস্টদের বিচারে বদ্ধপরিকর : আইনমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার আইনগতভাবে ফ্যাসিস্টদের বিচারে বদ্ধপরিকর।

ঝিনাইদহে সাংবাদিকদের প্রশ্নে আজ আইনমন্ত্রী এ কথা বলেন। জেলার শৈলকূপা ডিগ্রি কলেজ মাঠে আজ আইনমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শৈলকূপা ও ঝিনাইদহের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি সমীনুজ্জামান সমীন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আমরা আইনকে তার গতিতেই প্রয়োগ করবো, কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেন, অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করেন তাহলে আমরা আইনের কঠোর প্রয়োগের দিকে যাবো। তিনি আরও বলেন, শৈলকুপায় সার নিয়ে একটা বদনাম আছে। কিন্তু আগামীতে সারের কোনো কালোবাজারি থাকবে না। কঠিন হস্তে সার কালোবাজারিদের দমন করা হবে।

আইনমন্ত্রী ঝিনাইদহে আজ গণমাধ্যমের সাথে কথা বলেন। তিনি বলেন, সরকার আইনগতভাবে ফ্যাসিস্টদের বিচারে বদ্ধপরিকর। রক্তের সিঁড়ি বেয়ে ফ্যাসিস্টদের পতন ঘটানো হয়েছে। বাংলাদেশ এখন গণতান্ত্রিক অগ্রযাত্রার মহাসড়কে।

আইনমন্ত্রী বলেন, আমি কর্মকর্তাদের বলেছি, সরকারি বরাদ্দ জনগণের জন্য হয়। সে বরাদ্দের প্রত্যেকটা পাই পয়সা খরচ হচ্ছে যথাযথভাবে সঠিক জায়গায় সেটি নিশ্চিত করতে বলেছি। আমি বলেছি, যদি কেউ দুর্নীতির আশ্রয় কেউ নেয়, শুধু বিভাগীয় ব্যবস্থাই নয়, মামলাও হবে। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স।
সন্ত্রাস, সামাজিক হানাহানি, মারামারি সবকিছু নিরপেক্ষভাবে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ গুটিকয়েক অসাধু লোকের জন্য সরকারের ভাবমূর্তি নষ্ট হতে পারে না।

তিনি বলেন, সারাদেশের মন্ত্রী আমি। পাশাপাশি নিজ জেলা অবহেলিত ঝিনাইদহকে লেভেল প্লেইং ফিল্ডের জায়গায় নিয়ে আসাও দায়িত্বও আমার আছে। তিনি বলেন, আমরা মনে করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যেটা আছে, নট বেড। জামিন দেওয়া এক প্রশ্নে আইনমন্ত্রী বলেন, এটি আদালতের বিষয়। কোনো অপরাধীই পার পাবেন না।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page