March 15, 2026, 11:17 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তানকে ১০ হাজার টন গম দিয়েছে ভারত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তীব্র খাদ্য সংকটের মধ্যে দিন কাটাচ্ছে আফগানিস্তানের মানুষ। খাবারের অভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে আফগান পরিবারগুলো। এমন সংকটে দেশটির পাশে দাঁড়িয়েছে ভারত। খাদ্য সংকট মোকাবিলায় আফগানিস্তানকে ১০ হাজার টন গম সরবরাহ করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৪ জুলাই) ১০ হাজার মেট্রিক টন গম আফগানিস্তানের হেরাত শহরে পৌঁছেছে। জাতিসংঘের ওয়ার্ল্ড ফর ফুড প্রোগ্রাম (ইউএনডব্লিউএফপি) এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।

এক টুইট বার্তায় বলা হয়, ভারত সরকার আফগানিস্তানে খাদ্য সহায়তার অংশ হিসেবে গম সরবরাহ করেছে। এই গম আফগানিস্তানের ক্ষুধার্ত পরিবারগুলোতে বিতরণ করা হবে। ইতোমধ্যেই ১০ হাজার মেট্রিক টন গম পৌঁছেছে। গত বছর ভারত আফগানিস্তানকে ৪০ হাজার টন গম দিয়েছিল।

গত মাসে মানবিক সংকটের মধ্যে ইরানের চাবাহার বন্দর ব্যবহার করে আফগানিস্তানে ২০ হাজার মেট্রিক টন গম পাঠিয়েছিল ভারত। আফগানিস্তানভিত্তিক খামা প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে পাকিস্তানের স্থল সীমান্ত দিয়ে ৪০ হাজার টন গম সহায়তা দেওয়া হয়েছিল। খামা প্রেসের এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য ভারত সহযোগিতা করে যাচ্ছে।

তালেবানের অধীনে আফগানিস্তান সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি হয়েছে এবং দেশটির নারীরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী, আফগানিস্তান চরম খাদ্য নিরাপত্তাহীনতার দেশগুলোর মধ্যে একটি। সেখানে ৯০ লাখ মানুষ গুরুতর অর্থনৈতিক ও খাদ্য সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page