October 18, 2026, 1:17 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইফতারের আগমুহূর্তে বাসায় স্বামী–স্ত্রীর মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে ইট দিয়ে আঘাত করেন স্বামী। এতে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয়।

পরে স্ত্রীর মৃত্যু নিশ্চিত হলে স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় এই খুনের ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের পতেঙ্গার দক্ষিণপাড়ায়। খুন হওয়া নারী নাম হালিমা আক্তার (৩০)। খুনের ঘটনায় জড়িত তার স্বামী জহিরুল ইসলাম বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। এই দম্পতির একটি শিশুসন্তান আছে।

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম স্ত্রী ও সন্তানকে নিয়ে চট্টগ্রাম নগরের পতেঙ্গার দক্ষিণপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে ইফতারের আগে স্বামী-স্ত্রীর মধ্যে কথা–কাটাকাটি হয়। উত্তেজনার এক পর্যায়ে স্বামী জহিরুল ইসলাম স্ত্রীকে ইট দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়। পরে ওখান থেকে ৯৯৯–এ ফোন করেন জহিরুল।’

ওসি বলেন, ‘পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। নিহত স্ত্রীর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page