April 1, 2026, 8:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তানে আঘাত হেনেছে ৫.৬ মাত্রার ভূমিকম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানে ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১৬ এপ্রিল) ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। খবর রয়টার্সের।

ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১২১ কিলোমিটার (৭৫ মাইল)। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল দেশটির বাঘলান শহর থেকে ১৬৪ কিলোমিটার দূরে। বাঘলান শহরে প্রিায় ১ লাখ ৮ হাজার মানুষের বসবাস।

এর আগে ২০২২ সালের জানুয়ারিতে দেশটির পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ২৬ জন নিহত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩।

আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে। বিশেষ করে হিন্দু কুশ পাহাড়ি এলাকায় ভূমিকম্প একটি সাধারণ বিষয় হয়ে উঠেছে। এর আগে ২০১৫ সালে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২৮০ জনের মৃত্যু হয়।

এদিকে বুধবার ফিলিপাইনেও ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (১৬ এপ্রিল) দেশটির দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি থেকে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস আরও জানিয়েছে, মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ৩০ কিলোমিটার (১৮ দশমিক ৬ মাইল)।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাইতুম শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page