March 28, 2026, 4:24 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

আবারও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের নিষেধাজ্ঞার মধ্যেই কোরিয়ার পূর্ব উপকূলে স্বল্প-পাল্লার জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। শুক্রবার কাংওয়ান প্রদেশের টংচোন এলাকা থেকে উৎক্ষেপণের শনাক্তের দাবি করেছেন দ. কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস)।

সিউলের ১২ দিনের ‘হোগুক’ সামরিক মহড়ার শেষ দিনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পিয়ংইয়ং। আগামী সপ্তাহে দ.কোরিয়া ও মার্কিন বাহিনী ‘ভিজিল্যান্ট স্টর্ম’ নামে বড় ধরনের যৌথ বিমান মহড়ার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইয়োনহাপ।

জয়েন্ট চিফ দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সিকে শুক্রবার জানান, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গভীর সম্পর্ক বজায় রেখেছে।

শুক্রবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিম জং উনের প্রশাসনের পক্ষ থেকে। তবে এর আগে দেশটি জানিয়েছিল, পিয়ংইয়ংয়ের ওয়াশিংটন-সিউলের যৌথ সামরিক মহাড়ার প্রতিবাদে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলতি বছর রেকর্ড ভাঙা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উ. কোরিয়া। এ নিয়ে মার্কিন ও দক্ষিণ কোরীয় গোয়েন্দা কর্মকর্তারা ইঙ্গিত দিয়ে আসছেন, ২০১৭ সালের পর প্রথমবার একটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে পিয়ংইয়ং। বিশেষজ্ঞরা মনে করেন, দেশটি প্রথমে ছোট আকারের একটি ট্যাকটিক্যাল অস্ত্রের বিস্ফোরণ ঘটাতে পারে। যা দেশটির পরীক্ষা করা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম।

যে কোনও ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় উ.কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্বেও অব্যাহত রেখেছে দেশটির সরকার। এ নিয়ে বার বার উদ্বেগ জানিয়ে আসছে প্রতিবেশি দেশ জাপান, দক্ষিণ কোরিয়া।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page