April 8, 2026, 5:48 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আবারও শীর্ষ ধনীর খেতাব খোয়ালেন ইলন মাস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খেতাব পুনরুদ্ধারের ৪৮ ঘণ্টা  না যেতেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির স্থান হারালেন ইলন মাস্ক। চলতি সপ্তাহের শুরুতে টেসলা এবং স্পেসএক্স প্রধান বিশ্বের এক নম্বর ধনীর স্থান পুনরুদ্ধার করেছিলেন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, মাস্কের মোট সম্পদ আনুমানিক ১৮৭.১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

ফরচুন জানিয়েছে, টেসলার শেয়ার বুধবার ৫ শতাংশেরও বেশি কমেছে। এতে মাস্কের মোট সম্পদ প্রায় ২ বিলিয়ন ডলার কমে বর্তমান সম্পদের মূল্য হয়েছে ১৮৪ বিলিয়ন ডলার। মাস্কের এই পতনে শীর্ষ ধনীর তালিকায় এক নম্বরে ওঠে এসেছেন ফরাসি বিলিওনিয়ার বার্নার্ড আর্নল্ট। ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড লুই ভিটনের প্রধান নির্বাহী বার্নার্ডের বর্তমান সম্পদের মূল্য ১৮৬ বিলিয়ন ডলার।

বিভিন্ন কারণে ২০২২ সালে টেসলার শেয়ারের দাম ৬৫ শতাংশ কমে যায়। এতে ফরাসি বিলিওনিয়ার বার্নার্ড ডিসেম্বরে টুইটার প্রধানকে হটিয়ে শীর্ষ ধনী বনে যান।

ব্লুমবার্গের মতে, বিনিয়োগকারীদের চাহিদা বৃদ্ধি, সম্প্রতি বাজারে আসা টেসলা মডেলগুলোতে গ্রাহকদের আগ্রহ এবং একটি দারুণ অর্থনৈতিক পূর্বাভাসের কারণে টেসলা দারুণ ব্যবসা করছিল। তবে ডিসেম্বরে সবকিছু মাস্কের বিপরীতে হতে থাকে।

২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ ডিসেম্বর পর্যন্ত মাস্কের মোট সম্পদ ২০০ বিলিয়ন ডলারেরও বেশি কমেছে, যা সাম্প্রতিক ইতিহাসে সম্পদের বৃহত্তম ক্ষতি হিসাবে বিবেচিত হয়েছিল। সেই সময়ে টেসলার শেয়ারের মূল্য দ্রুত হ্রাসের ফলে আকস্মিক বিপর্যয় ঘটে।

গত বছর ওয়াল স্ট্রিটে কোম্পানিটির সবচেয়ে খারাপ বছর ছিল। চীনে কোভিড-১৯ এর প্রভাব এবং মাস্কের টুইটার বিতর্ক ইস্যুতে বিনিয়োগকারীদের শঙ্কা বাড়ায় প্রায় ৭০০ বিলিয়ন ডলার হারান মাস্ক। সূত্র: এনডিটিভি 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page