April 11, 2026, 6:03 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

আবারো সিরিয়ার ওপর ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা ; উপযুক্ত জবাব দিতে বলল ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার রাজধানীর দামেস্কের ওপর আবার ইহুদিবাদী ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অধিকৃত গোলান মালভূমি থেকে আজ (রোববার) ভোর পাঁচটার দিকে ওই হামলা চালানো হয়। তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি ইসরাইলের বিরুদ্ধে কার্যকর জবাব দেয়ার জন্য সিরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের সিরিয়ার ভাইদের কাছ থেকে আমরা আরো কার্যকর জবাব আশা করি যা ইহুদিবাদী ইসরাইলকে এই ধরনের শত্রুতামূলক তৎপরতা বন্ধ করতে বাধ্য করবে।”
আবদুল মালিক আল-হুথি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই ধরনের অপরাধ বিনা শাস্তিতে পার পাবে না। ইসরাইল সরকারের জানা উচিত- সিরিয়ার ভেতরে তারা যতগুলো হামলা চালিয়েছে, ততগুলো হামলা ইসরাইলেও করা হবে।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page