February 12, 2026, 12:20 pm
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনের ১৬৬টি কেন্দ্রের মধ্যে ২৮টি ঝুঁকিপূর্ণ বাংলাদেশে চীনের বিকল্প হিসেবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব করবে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি এককভাবে সরকার গঠন করতে চান তারেক রহমান নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুক্রবার সকালে : ইসি সানাউল্লাহ ৫০ লাখ নয়- বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই : ইসি সচিব নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে : জামায়াতের মিডিয়া বিভাগ জাল ভোট প্রদান শাস্তিযোগ্য অপরাধ ; হতে পারে ৭ বছরের কারাদন্ড  চট্টগ্রামে নির্বাচনি সরঞ্জাম নিতে যেয়ে অজ্ঞান হয়ে পড়লেন প্রিসাইডিং অফিসার গাইবান্ধায় জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
এইমাত্রপাওয়াঃ

আমরা সবার সঙ্গে মতবিনিময় করতে চাই : প্রধান নির্বাচন কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা কম সময় নিয়ে দাওয়াত দিয়েছি। যদি দ্রুততার কারণে কোনো দল অংশগ্রহণ না করে থাকেন, তারা ইচ্ছা পোষণ করলে কমিশন আলাপ করে তাদের কথা শোনার চেষ্টা করবে। কারণ আমরা সবার সঙ্গে মতবিনিময় করতে চাই।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে নির্বাচন কমিশন। এ আলোচনায় বিএনপিসহ ২২টি দলের অংশগ্রহণের কথা ছিল। তবে, সেখানে বিএনপিসহ তার সমমনা দলগুলো অংশগ্রহণ করেনি।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি জানানোসহ সার্বিক বিষয়ে আলোচনার জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত আলোচনা সভায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন সিইসি।

সিইসি বলেন, নির্বাচনের বড়জোর দুই মাস সময় আছে। আমাদের কিছু কাজ দ্রুততার সঙ্গে করতে হবে। নির্বাচন বিষয়ে যে প্রস্তুতিগুলো গ্রহণ করেছি তা আপনাদের অবহিত করা। কারণ রাজনৈতিক দলগুলোই হচ্ছে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এবং নির্বাচনের প্রধান অংশীদার।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page