February 13, 2026, 10:13 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

আমার জীবন আপনাদের জন্য উৎসর্গ করলাম : ভূমিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আমি জনগণের জন্য কাজ করি। আমার জীবন আপনাদের জন্য উৎসর্গ করলাম। আপনাদের পাশে থেকে আমার বাকি জীবন কাটাতে চাই। সুতরাং ৭ তারিখ ভোটের দিন ভোট দিতে আপনাদের যেতে হবে।

বুধবার সন্ধ্যায় উপজেলার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আমার বিপক্ষে কোনো শক্ত প্রতিপক্ষ না থাকলেও আমাকে ভালোবাসে আপনাদের নৌকায় ভোট দিতে যেতে হবে। আজ যারা দেশের বাইরে থাকে, এই যে বঙ্গবন্ধু টানেল হয়েছে, তারা দেশে এলে কয়েক মিনিটে সাগরের নিচে দিয়ে গাড়িতে চড়ে বাড়ি আসবে। উন্নয়নের মেগাপ্রকল্পের জন্য এটা সম্ভব।

তিনি বলেন, রায়পুর একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। আমার বাবা এই ইউনিয়নের মানুষকে অনেক ভালোবাসতেন। আমার বাবা বলতেন এই ইউনিয়ন আমার দ্বিতীয় জন্মস্থান। এই ইউনিয়নের মানুষও আমার বাবাকে অনেক ভালোবাসতেন। আপনাদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক।

রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান আমিন শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী প্রমুখ।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page