April 1, 2026, 2:17 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার  দক্ষিণাঞ্চলীয় রাজ্য মিসিসিপিতে বাস দুর্ঘটনায় ৮ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য মিসিসিপিতে শনিবার ভোররাতে একটি বাস দুর্ঘটনায় এক শিশুসহ আটজন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম এ কথা জানায়।
ভিকসবার্গ ডেইলি নিউজ জানায়, ওয়ারেন কাউন্টিতে ৪৭ আরোহীসহ একটি চার্টার্ড বাস উল্টে গেলে ঘটনাস্থলে সাতজন নিহত ও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু হয়। এ ঘটনায় ৩০ জনেরও বেশি যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর এএফপি’র।
একজন স্থানীয় কর্মকর্তা সিবিএসকে বলেন, মৃতদের মধ্যে গুয়াতেমালার একটি ছয় বছরের ছেলে ও একটি ১৬ বছর বয়সী মেয়ে রয়েছে। তারা ভাইবোন।
দুর্ঘটনাটি মিসিসিপি হাইওয়ে পুলিশ তদন্ত করছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page