March 16, 2026, 6:09 am
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

আরও দুই বিদেশি কোম্পানির সম্পদের নিয়ন্ত্রণ নিলেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও দুটি বিদেশি কোম্পানির সম্পদ সাময়িকভাবে সরকারের হাতে আনতে ডিক্রি জারি করেছেন।

এর মধ্য দিয়ে দই তৈরির ফরাসি কোম্পানি ডানোনের স্থানীয় সাবসিডিয়ারি ও স্থানীয় একটি বিয়ার কোম্পানিতে কার্লসবার্গের অংশীদারি নিজের হাতে নিয়েছে দেশটি। খবর রয়টার্সের।

ডিক্রিতে বলা হয়েছে, ডানোন রাশিয়া ও বাল্টিকা ব্রিউয়ারিসের বিদেশি মালিকানাধীন অংশ সরকারের সম্পদ ব্যবস্থাপনা এজেন্সি রসিমুশচেসতভো’র সাময়িক ব্যবস্থাপনার অধীন নিয়ে আসা হয়েছে।

তবে রোববার কার্লসবার্গ এক বিবৃতিতে বলেছে, এ বিষয়ে তাদেরকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কার্লসবার্গ বলেছে, গত জুনে তারা রাশিয়ায় ব্যবসা ছেড়ে দেওয়ার বিষয়ে চুক্তি করেছে, যদিও তা এখন পর্যন্ত নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় আছে।

বিবৃতিতে তারা আরও বলেছে, এই পরিস্থিতিতে তাদের রাশিয়ার ব্যবসা ছেড়ে দেওয়ার বিষয়টি খুবই অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে ডানোন আরেক বিবৃতিতে বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। সেই সঙ্গে তারা আরও বলেছে, রাশিয়া সরকারের এই সিদ্ধান্তের কারণে ২০২৩ সালে তাদের কোম্পানির আর্থিক দিকনির্দেশনায় কোনো প্রভাব পড়বে না।

গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যেসব ব্যবস্থা নিয়েছে, তার প্রতিক্রিয়ায় মস্কো হুমকি দিয়েছিল যে রাশিয়ায় থাকা পশ্চিমা কোম্পানিগুলোর সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে আনা হতে পারে। তবে সেটা হবে সাময়িক এবং পশ্চিমাদের গৃহীত ব্যবস্থার প্রতিশোধ হিসেবে রাশিয়া এ কাজ করবে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page