October 10, 2026, 7:51 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সৌদি আরব ও কুয়েতের আকাশসীমা ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমলেও হরমুজ প্রণালিকে ঘিরে আবারও সক্রিয় হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা। এ অবস্থায় নিজেদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের ওপর আগে আরোপ করা বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি আরব ও কুয়েত। ফলে দেশ দুটির ঘাঁটি ও আকাশসীমা আবারও ব্যবহার করতে পারবে মার্কিন বাহিনী।

বৃহস্পতিবার (৭ মে) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র আবারও ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে সামরিক অভিযান চালুর প্রস্তুতি নিচ্ছে। এই অভিযানে মার্কিন নৌ ও বিমানবাহিনী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে প্রণালি পারাপারে সহায়তা করবে।

চলতি সপ্তাহের শুরুতে মাত্র ৩৬ ঘণ্টা চালু থাকার পর সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল অভিযানটি। তবে পেন্টাগনের পরিকল্পনাকারীরা নতুন করে সময়সূচি নির্ধারণ করছেন। কয়েকজন মার্কিন কর্মকর্তার ভাষ্য, চলতি সপ্তাহেই এটি পুনরায় শুরু হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে।

পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী সমাধানে পৌঁছানো যায়নি। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন।

এদিকে গত ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ চলাচলের ওপর নৌ-অবরোধ জারি করে রেখেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ট্রাম্প জানান, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত থাকলেও ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, সৌদি আরবের আপত্তির কারণেই হঠাৎ করে অভিযানটি স্থগিত করতে বাধ্য হয় ওয়াশিংটন। রোববার ট্রাম্প আগাম আলোচনা ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রজেক্ট ফ্রিডমের ঘোষণা দিলে সৌদি নেতৃত্ব অসন্তোষ প্রকাশ করে।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রের অনুরোধের জবাবে সৌদি আরব জানিয়ে দেয়, রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি থেকে মার্কিন সামরিক বিমান পরিচালনার অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি অভিযানের জন্য সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতিও স্থগিত করা হয়।

পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনালাপ হলেও তাৎক্ষণিক সমাধান আসেনি। শেষ পর্যন্ত অভিযান স্থগিতের পর আবারও আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের অনুমতি পায় যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্মকর্তারা আরও জানান, সৌদি আরবের সিদ্ধান্ত অনুসরণ করে একই ধরনের অবস্থান নিয়েছিল কুয়েতও।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page