November 21, 2026, 11:25 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

আর্জেন্টিনাকে হারানোয় সৌদি ফুটবলাররা পাচ্ছেন বিলাসবহুল রোলস রয়েস গাড়ি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি বিশ্বকাপে দু’বারের ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চমকে দিয়েছে সৌদি আরব। দেশটির এই জয়কে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে অঘটন হিসেবে বলছেন অনেকে।

সৌদি আরব তো বটেই, পুরো মধ্যপ্রাচ্যের লোকজনকে আনন্দে ভাসিয়ে দেওয়া সৌদি আরবের ওই জয়ের পর দেশজুড়ে একদিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে বিশ্বকাপে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া সৌদি আরবের জয়কে স্মরণীয় করে রাখতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইতোমধ্যে তার দেশের পুরো ফুটবল দলের জন্য বিশেষ এক উপহারের ঘোষণা দিয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, পিলে চমকে যাওয়ার মতো ওই জয়ের পর সৌদি আরবের খেলোয়াড়দের প্রত্যেককে দেশটির রাজপরিবারের পক্ষ থেকে একটি করে বিলাসবহুল রোলস রয়েস গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুবরাজ।

এতে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ কাতার থেকে ফিরে আসার পর প্রত্যেক খেলোয়াড়কে ৬ মিলিয়ন সৌদি রিয়াল মূল্যের একটি করে রোলস রয়েস ফ্যান্টম উপহার দেবেন। আর এই প্রত্যেকটি গাড়ির মূল্য বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ২৫ লাখ ৬৩ হাজার টাকার বেশি।

গত মঙ্গলবার ফিফা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম এক বড় অঘটনের স্বাক্ষী হয় আর্জেন্টিনা। ওইদিন ২-১ গোলের ব্যবধানে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হেরে যায়। খেলার মাত্র ১০ মিনিটে লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও ৪৮ মিনিটে সালেহ আল-শেহরির গোলে ম্যাচ সমতায় ফেরে।

এরপর ৫৩তম মিনিটে সালেম আলদাওসারি গোলে জয়ের কাছাকাছি পৌঁছে যায় সৌদি। খেলার বাকি অংশে স্কোরলাইন থাকে অপরিবর্তিত এবং শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি আরব।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page