October 6, 2026, 11:30 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

আলোর নিচে অন্ধকার ; যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গৃহহীনদের সংখ্যায় রেকর্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে গৃহহীনদের সংখ্যা বেড়েছে রেকর্ড মাত্রায়। সবশেষ তথ্য অনুযায়ী, সেখানে রাস্তায় বসবাস করছে এমন মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজারের বেশি। যদিও এই সংকট মোকাবিলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের কর্তৃপক্ষ। খবর ব্লুমবার্গের।

লস এঞ্জেলেস কাউন্টি হোমলেস সার্ভিসেস অথরিটির বার্ষিক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে জানুয়ারিতে পরিচালিত একটি সমীক্ষারভিত্তিতে। এর স্বেচ্ছাসেবকরা বেশ কয়েক রাত ধরে শহরের রাস্তায় ঘুরে গাড়িতে, ফুটপাতে ও গলিতে ঘুমিয়ে থাকা লোকদের গণনা করেছে।

তবে ওই জরিপের পর পরিস্থিতির কিছু অগ্রগতি হয়েছে। এই মাসের শুরুর দিকে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানিয়েছেন, ডিসেম্বরে তিনি দায়িত্ব নেওয়ার পর ছয় মাসে অন্তত ১৪ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

দায়িত্ব নেওয়ার পরই তিনি নিরাপদ প্রোগ্রামের আওতায় পদক্ষেপ নেওয়া শুরু করেন নতুন মেয়র। শহরের অনেক হোটেল-মোটেলকে আপাতত বানানো হয়েছে আশ্রয়কেন্দ্র। তবে এসব স্থানের তুলনায় চাহিদা অনেক বেশি।

লস অ্যাঞ্জেলেসের বেশিরভাগ গৃহহীন মানুষ এই অঞ্চলের তুলনামূলকভাবে হালকা আবহাওয়ার কারণে আশ্রয়কেন্দ্র খোঁজার পরিবর্তে রাস্তায় বাস করে। দেশটির আরও কয়েকটি অঙ্গরাজ্যে গৃহহীনদের সংখ্যা বেড়েছে।



Our Like Page