March 31, 2026, 10:54 am
শিরোনামঃ
নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন
এইমাত্রপাওয়াঃ

আল-আকসা মসজিদ নিয়ে ইসরাইলি মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানালো সৌদি আরব

ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গুইয়ের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরব আল-আকসা মসজিদ সম্পর্কে ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা করেছে। একই সাথে রিয়াদ পবিত্র এই স্থানটির ঐতিহাসিক ও আইনগত মর্যাদাকে সম্মান করারও আহ্বান জানিয়েছে।

উগ্র ও চরমপন্থী হিসাবে পরিচিত ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গুইয়ের এক বিবৃতিতে দাবি করেছেন, আল-আকসা মসজিদে ইহুদিবাদীরা উপাসনা করতে পারে,  কেননা সেখানে ইহুদি ও মুসলমানদের জন্য আইন সমান। তিনি সেখানে একটি ইহুদি উপাসনালয় ‘সিনাগগ’ নির্মাণ পরিকল্পনার কথা জানানোর পর থেকে এ বিতর্ক শুরু হয়।

আল-জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-আকসা মসজিদ সম্পর্কে ইসরাইলি মন্ত্রী ইতামার বেন গুইয়েরের উস্কানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছে, ক্রমাগত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়-দায়িত্ব ইসরাইলি কর্মকর্তাদেরকে নিতে হবে। একইসাথে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনে মানবিক বিপর্যয় অবসানের জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে, জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-আকসা মসজিদ সম্পর্কে আন্তর্জাতিক আইন বিরোধী উগ্র এই ইহুদিবাদী মন্ত্রীর বক্তব্যের নিন্দা করে বলেছে, ফিলিস্তিনে ইসলামের পবিত্র স্থাপনা রক্ষায় আন্তর্জাতিক আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জর্ডান সরকার।

আল-আকসা মসজিদ ধ্বংস করা এবং সেখানে একটি ইহুদি উপাসনালয় নির্মাণের ধারণাটি ইহুদিবাদীদের বিশ্বাসের মধ্যে নিহিত এবং বছরের পর বছর ধরে চরমপন্থী ইহুদিরা এ বিশ্বাস লালন করে আসছে।

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page