September 20, 2026, 1:58 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আল জাজিরার সাংবাদিক শিরিন হত্যাকাণ্ড ; আইসিসিতে বিচারের বিরোধিতা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আল-জাজিরার খ্যাতিমান সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের বিচার দাবি করে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে আল জাজিরা নেটওয়ার্ক যে অনুরোধ জানিয়েছে তার বিরোধিতা করেছে মার্কিন সরকার।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস গতকাল (মঙ্গলবার) সাংবাদিকদের বলেছেন, “আমরা এই মামলার বিরোধিতা করছি।” এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফিলিস্তিন পরিস্থিতিতে আইসিসির তদন্তের ব্যাপারে আমরা আমাদের দীর্ঘদিনের বিরোধিতার কথা তুলে ধরছি।”

এই বক্তব্যের মধ্য দিয়ে নেড প্রাইস মূলত ইসরাইলকে রক্ষার ক্ষেত্রে আমেরিকার দীর্ঘদিনের অনুসৃত নীতির কথাই তুলে ধরলেন। এর আগে বহুবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় নগ্নভাবে আমেরিকা ইহুদিবাদী ইসরাইলের হত্যাযজ্ঞ, দমনপীড়ন এবং ফিলিস্তিনি ভূমি দখলের ক্ষেত্রে তেল আবিবের পক্ষে সমর্থন দিয়েছে।

এবার যে আল-জাজিরার সাংবাদিককে হত্যার বিরোধিতা করছে আমেরিকা সেই সাংবাদিক শিরিন আবু আকলেহ মার্কিন দ্বৈত নাগরিক ছিলেন। কিন্তু শুধুমাত্র ইসরাইলের পক্ষে সমর্থন দিতে গিয়ে আমেরিকার দ্বৈত নাগরিক শিরিন আবু আকলেহ’র হত্যার বিচারের বিরোধিতা করছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস

এর আগে, গতকাল আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের পক্ষ থেকে একটি আইনজীবী প্রতিনিধিদল হেগের আন্তর্জাতিক আদালতে সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের বহু তথ্য প্রমাণ এবং নথিপত্র জমা দেয়।

গত ১১ মে ফিলিস্তিনের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর আগ্রাসনের খবর সংগ্রহ করার সময় ইহুদিবাদী সেনারা গুলি করে শিরিন আবু আকলেহকে হত্যা করে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page