September 28, 2026, 12:41 pm
শিরোনামঃ
নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বিজয় ; নবজাতকের হাতে সোনার আংটি কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া
এইমাত্রপাওয়াঃ

আশুলিয়া থেকে অপহৃত মাদ্রাসা শিক্ষক রাজশাহীতে উদ্ধার ; ৪ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঢাকার আশুলিয়া থেকেঅপহরণের শিকার এক মাদ্রাসা শিক্ষককে রাজশাহী থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মাদ্রাসা শিক্ষক মো. রিফাতুল ইসলামকে (২৫) উদ্ধার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- রবিউল ইসলাম (২৭), রুবেল চৌধুরী (২৭), নাজমুল হোসেন (৪২) ও নাহিদ মিয়াজ (৩৫)। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

র‌্যাব জানায়, গত ৫ এপ্রিল রাতে ঢাকার আশুলিয়া থেকে কর্মস্থল হাজারিবাগের উদ্দেশে রওনা দেন শিক্ষক রিফাতুল, এরপর নিখোঁজ হন তিনি। ৭ এপ্রিল তার পরিবারকে ফোন করে অপহরণকারীরা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রিফাতুলের বিকাশের মাধ্যমে দফায় দফায় টাকা পাঠান তারা। সর্বমোট দেড় লাখ টাকার বেশি পরিশোধের পরও তাকে মুক্তি দেওয়া হয়নি।

অবশেষে পরিবারের সদস্যরা র‌্যাব-৪ এ অভিযোগ করলে গোয়েন্দা তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৪ ও র‌্যাব-৫ এর যৌথ অভিযানে রিফাতুলকে উদ্ধার করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page