November 21, 2026, 12:18 pm
শিরোনামঃ
বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার সব চুক্তি মেনে নেয়ার কোনো কারণ নেই : ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত : হুথি ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রতি জাতিসংঘের আহ্বান খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ
এইমাত্রপাওয়াঃ

সব চুক্তি মেনে নেয়ার কোনো কারণ নেই : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার জন্য ইরানের পক্ষে যেকোনো শর্তে চুক্তি মেনে নেওয়ার প্রয়োজন নেই। তবে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনো দেখছে তেহরান।

রাষ্ট্রীয় সংবাদপত্র ইরান-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাগচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে গত জুনে হওয়া চুক্তির প্রসঙ্গ টেনে আরাগচি বলেন, ‘ইসলামাবাদ স্মারকলিপিটি এখন আর আলোচনার টেবিলে নেই এবং কার্যত আর প্রযোজ্য নয়। যুক্তরাষ্ট্র এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ বিধান লঙ্ঘন করার পর পরিস্থিতি আবারও সংঘাতের দিকে মোড় নিয়েছে।’

হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ জলপথ খুলে দেওয়ার ক্ষেত্রে তেহরানের উত্থাপিত সাতটি শর্ত পূরণ করতে হবে। এসব শর্তের মধ্যে যুদ্ধের অবসান এবং ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় রয়েছে। তার ভাষায়, ইরানের দাবিগুলো বাস্তবায়ন করাই এ ক্ষেত্রে প্রধান বিবেচ্য।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সমঝোতার বিষয়ে ওয়াশিংটনের প্রতি অনাস্থার কথাও প্রকাশ করেন আরাগচি। তিনি বলেন, আগের অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঠেকাতে এবার একাধিক আস্থা তৈরির উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে ও স্পষ্টভাবে জানাতে হবে যে তিনি সত্যিই একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কঠোর অবস্থান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সমৃদ্ধ পারমাণবিক উপাদান ইরানের বাইরে পাঠানো হবে না। এসব মজুত দেশের প্রয়োজন অনুসারেই ব্যবহার করা হবে।

এ সময় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের পারমাণবিক অস্ত্র তৈরি না করার নীতি পুনর্বিবেচনা নিয়ে ইরানের অভ্যন্তরীণ মতপার্থক্যের বিষয়টিও তুলে ধরেন তিনি। আরাঘচির মতে, নীতি পরিবর্তনের পক্ষের ব্যক্তিরা মনে করেন, বর্তমান অবস্থান দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তবে বিদ্যমান নীতি অব্যাহত রাখার পক্ষেও শক্তিশালী যুক্তি রয়েছে।

সাক্ষাৎকারের শেষ পর্যায়ে কূটনৈতিক সমাধানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন আরাগচি। তিনি বলেন, কেবল চলমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার তাগিদে ইরানের সব ধরনের চুক্তি মেনে নেওয়া উচিত হবে না। ইরান কূটনীতিতে বিশ্বাসী এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার আশা এখনো ত্যাগ করেনি।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page