October 7, 2026, 12:43 pm
শিরোনামঃ
দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে : কাতার হরমুজ প্রণালির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ হারিয়েছে ইরান : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত
এইমাত্রপাওয়াঃ

আসছে নতুন মহামারি ‘এক্স’ ; প্রাণ হারাতে পারে বিশ্বের ৫ কোটি মানুষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুক্তরাজ্যের একজন রোগ বিশেষজ্ঞ হুঁশিয়ারি দিয়েছেন, ‘এক্স’ নামের একটি রোগের প্রভাবে বিশ্বব্যাপী দেখা যেতে পারে আরেকটি মহামারি। যেটি পুরো বিশ্বকে নাড়িয়ে দেওয়া করোনা মহামারির চেয়েও ভয়াবহ হতে পারে।

কেট বিংগ্যাম নামের এই বিশেষজ্ঞ ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের সঙ্গে এক সাক্ষাৎকারে গত ২২ সেপ্টেম্বর এমন হুঁশিয়ারি দিয়েছেন।

কেট বিংগ্যাম ২০২০ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের ভ্যাকসিন টাস্কফোর্সের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেছেন, ‘এক্স’ নামের রোগটির ভয়াবহতা— ১৯১৯-১৯২০ সাল পর্যন্ত বিশ্বব্যাপী তাণ্ডব চালানো স্প্যানিশ ফ্লুর মতো হবে।

নতুন এ রোগটিকে ‘এক্স’ হিসেবে নামকরণ করেছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সহযোগী সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ‘এক্স’ নামের রোগটি একটি ভাইরাস, একটি ব্যাকটেরিয়াম এবং ফাঙ্গাস হতে পারে। আর এই রোগের চিকিৎসা দেওয়ার মতো কোনো ওষুধ থাকবে না।

এই ব্রিটিশ রোগ বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেছেন, এই রোগটির কারণে বিশ্বব্যাপী ৫ কোটি মানুষের মৃত্যু হতে পারে।

তিনি বলেছেন, ‘আমাকে বিষয়টি এভাবে রাখতে দিন: ১৯১৮-১৯ সালের ফ্লু মহামারিতে বিশ্বব্যাপী ৫ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে যত মানুষ নিহত হয়েছিলেন; এ সংখ্যাটি তার দ্বিগুণ। বর্তমানে বিদ্যমান ভাইরাসগুলোর যে কোনো একটিতে একই সংখ্যক প্রাণহানি হতে পারে।’

তিনি আরও বলেছেন, যদি ‘এক্সের’ হুমকি মোকাবিলা করতে হয় তাহলে বিশ্বব্যাপী রেকর্ড সময়ের মধ্যে ভ্যাকসিন কার্যক্রম চালাতে হবে।

গত মে মাসে নিজেদের ওয়েবসাইটে প্রথমবার ‘এক্স’ রোগের কথাটি উল্লেখ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সূত্র: ডেইলি মেইল

 



Our Like Page