February 13, 2026, 5:24 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আরও ১৫৮ ইউএনও বদলি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আরও ১৫৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করেছে সরকার। এ নিয়ে এখন পর্যন্ত ২০৫ জন ইউএনওকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অশোক কুমার দেবনাথ বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫৮ জন ইউএনওকে বদলির পৃথক দুটি প্রস্তাব পাঠালে তাতে সম্মতি দেয় ইসি। এর মধ্যে বুধবার (৬ ডিসেম্বর) ১১০ জন ও বৃহস্পতিবার ৪৮ জন ইউএনওকে বদলির তালিকা ইসিতে পাঠায় মন্ত্রণালয়। এর আগে গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে ৪৭ জন ইউএনওকে বদলির অনুমোদন দেয় ইসি। এ নিয়ে এখন পর্যন্ত ২০৫ জন ইউএনওকে বদলি করা হয়েছে।

ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা পড়েছে ২৭১৬টি। যাচাই-বাছাই শেষে সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এক হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ ও ৭৩১ জনেরটা অবৈধ বলে ঘোষণা করে ইসি। বাছাইয়ে বাদপড়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পেতে পরদিন মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে আপিল গ্রহণ শুরু করে কমিশন। যা চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে কমিশন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচন কমিশনে আপিল করতে আসা এসব ব্যক্তিরা অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। এক শতাংশ ভোটার স্বাক্ষর, ব্যাংক ঋণ, হলফনামায় ভুল তথ্য ব্যবহার ও মামলাসহ বিভিন্ন কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page