April 10, 2026, 10:00 am
শিরোনামঃ
খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবেয় : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আসন্ন রমযানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ডিসিদের প্রতি মন্ত্রিসভার নির্দেশ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন রমযানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সারা দেশের জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নজরদারি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে এমন নির্দেশনা দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান, বাজারে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাজার মনিটরিংয়ে নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে। তবে রমযানে যাতে করে কিছুতেই জিনিসপত্রের দাম কৃত্রিমভাবে বাড়ানো না হয়; সে ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে সরকার। তাই প্রয়োজনে মোবাইল কোর্টের ব্যবস্থাও করা হবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page