March 28, 2026, 4:31 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

আসিয়ানকে সতর্ক করলো মিয়ানমারের জান্তা সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারে শান্তি ফেরাতে সময়সীমা নির্ধারণে যে কোনও চাপ নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে বলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটকে (আসিয়ান) সতর্ক করেছে সামরিক সরকার। খবর আল জাজিরা’র।

গত ফেব্রুয়ারিতে অং সান সু চি’র সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় বসে মিয়ানমারের জান্তা। এরপর থেকে দেশটিতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সামরিক সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আন্দোলনে নিরাপত্তা সদস্যদের গুলিতে নিহত হয়েছেন আড়াই হাজারের বেশি বেসামরিক লোক।

দেশটির এমন সংকটে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে মিয়ানমারে সামরিক সরকারকে চাপ দিয়ে আসছে আসিয়ান। নভেম্বরে আসিয়ানভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দের সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ায় বৈঠককালে দক্ষিণপূর্ব এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানে তারা ‘অধিকতর দৃঢ়প্রতিজ্ঞ।

গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক আইন জারির পর মিয়ানমারে অস্থিরতা বিরাজ চলমান। উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আসিয়ানের উদ্বেগ প্রকাশ ও প্রচেষ্টা সত্ত্বেও দেশটির রাজনৈতিক সমস্যার কোনও সমাধান চোখে পড়েনি।

আসিয়ানের এমন চাপে বৃহস্পতিবার বিবৃতিতে উল্টো প্রতিক্রিয়া দেখিয়ে চলমান সহিংসতার জন্য দেশটির সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের আন্দোলনকে দায়ী করেছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। শান্তি প্রতিষ্ঠার জন্য সময় নির্ধারণের চাপ ইতিবাচকের চেয়ে অধিক নেতিবাচক প্রভাব পড়বে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page