April 8, 2026, 7:10 pm
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইইউ’র শুল্ক প্রস্তাব আমাদের জন্য খুবই খারাপ : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, গাড়িসহ শিল্প পণ্যের ওপর শুল্ক রেয়াতের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবটি আটলান্টিক মহাদেশের বাণিজ্য ঘাটতি পূরণের জন্য যথেষ্ট নয়।

গতকাল সোমবার ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। জাপানের মত তারা আমাদের গাড়ি নেয় না, আমাদের কৃষি পণ্য নেয় না। তারা ব্যবহারিকভাবে কিছুই নেয় না।’

গত সপ্তাহে ট্রাম্প তার সর্বাত্মক সুরক্ষাবাদী আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে ইউরোপীয় পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে।

সোমবার ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেইনের গাড়ি এবং অন্যান্য শিল্প পণ্যের ওপর দ্বিপাক্ষিক শুল্ক ছাড়ের প্রস্তাবের প্রতিক্রিয়ায় ট্রাম্পের এই মন্তব্য এসেছে।

ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ভন ডার লেইন সতর্ক করে বলেছেন, ‘আমরা শিল্প পণ্যের ওপর শূন্য শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছি। ইউরোপ সব সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি ভালো চুক্তি করতে প্রস্তুত। তবে ট্রাম্পের বাণিজ্য আক্রমণাত্মক আচরণের বিরুদ্ধে ‘আমরা পাল্টা ব্যবস্থা গ্রহণ এবং আমাদের স্বার্থ রক্ষা করতেও প্রস্তুত।’

সোমবারের মন্তব্যে ট্রাম্প আরো বলেছেন, ইউরোপীয় দেশগুলো যদি আমেরিকান জ্বালানি কিনতে শুরু করে তবে ইইউ’র বাণিজ্য ঘাটতি ‘দ্রুত অদৃশ্য হয়ে যাবে।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page