April 9, 2026, 10:06 am
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে আরো ৪০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিলো আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনকে আরো ৪০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে আমেরিকা। এই সামরিক সহায়তা প্যাকেজে থাকবে বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ এবং আকাশ প্রতিরক্ষা সরঞ্জামাদি।

এই সামরিক সহায়তা দেয়ার ঘোষণার মধ্যদিয়ে ইউক্রেন সংকটে আমেরিকা আরো গভীরভাবে জড়িয়ে যাওয়ার পদক্ষেপ নিল অথচ রাশিয়া দফায় দফায় হুঁশিয়ারি উচ্চারণ করে আমেরিকাকে চলমান সংঘাতে জড়ানো থেকে বিরত থাকার কথা বলেছে।
নতুন সামরিক সহায়তার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গতকাল (বুধবার) এক বিবৃতিতে বলেন, “আমরা আর্টিলারি গোলাবারুদ, প্রিসিশন ফায়ার, এয়ার ডিফেন্স মিসাইল এবং টেকনিক্যাল ভেহিকেল সরবরাহ করব এবং এগুলো যুদ্ধে ইউক্রেনের জন্য সেরা উপাদান হিসেবে কাজ করবে।”
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, আমেরিকার ভাণ্ডার থেকে এসব অস্ত্র সামরিক সরঞ্জাম দেয়া হচ্ছে এই লক্ষ্যে যে, এগুলো রাশিয়ার হামলা থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো রক্ষা করবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ওয়াশিংটন কিয়েভকে ১,৯৭০ কোটি ডলারের সামরিক সহায়তা দিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরো জানিয়েছে, আমেরিকার মিত্র ব্রিটেন, ফ্রান্স এবং সুইডেন সম্প্রতি বিশাল অর্থের সহায়তা প্যাকেজ পাঠানোর ঘোষণা দিয়েছে। আমেরিকা বলেছে, যতদিন প্রয়োজন ততদিন ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দেয়া অব্যাহত থাকবে।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page