November 3, 2026, 2:34 pm
শিরোনামঃ
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি শত্রুরা আমাদেরকে আত্মসমর্পণে বাধ্য করাতে পারবে না : ইরানের প্রেসিডেন্ট জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না : মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আবারও ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রাশিয়া। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার রাশিয়া হামলা শুরু করে। এতে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্যুৎ গ্রিডে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটে বলে জানান হয়। এ ছাড়া দেশটির দক্ষিণাঞ্চল ওডেসাও বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

কিয়েভ দাবি করেছে, রাশিয়ার ছোড়া ৭০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬০টি ভূপাতিত করেছে। এবারের ক্ষেপণাস্ত্র হামলা আগেরবারের মতো ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারবে না বলে ধারণা করছে ইউক্রেন।

সোমবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, রুশ হামলার কারণে প্রতিবেশী মোলদোভাতেও বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলা আবারও প্রমাণ করে যে, রাশিয়ার এ ধরনের ব্যাপক সন্ত্রাসী হামলা চালানোর ক্ষমতা শুধুমাত্র ইউক্রেনের জন্য নয়, আমাদের সমগ্র অঞ্চলের জন্যও হুমকি।

বেশ কয়েকদিন ধরে রাশিয়া নতুন ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে বলে ধারণা করছিল কিয়েভ। দেশজুড়ে শীতের প্রকোপের মধ্যে এর আগেও বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছিল মস্কো। এতে ইউক্রেনের লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার আগে ইউক্রেন রাশিয়ার দুটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ আনে ক্রেমলিন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলায় তিন সেনা নিহত এবং দুটি বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ইউক্রেন এখনো ড্রোন হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page