March 7, 2026, 11:38 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা সম্ভব নয় : হোয়াইট হাউস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের সংঘাত নিয়ে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়ে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ৩০ জন সদস্য যে চিঠি পাঠিয়েছেন তার জবাব দিয়েছে হোয়াইট হাউস।

গতকাল (সোমবার) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়েরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে আমাদের অবস্থা একদম পরিষ্কার, সেটি হচ্ছে ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া কোনকিছুই হবে না।” তিনি বলেন, শান্তি আলোচনার জন্য রাশিয়ার সঙ্গে বৈঠকে যাবেন কিনা এবং কি ধরনের আলোচনা করবেন তার সবই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর নির্ভর করছে।

মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবিও একই ধরনের বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, ভবিষ্যৎ যেকোন আলোচনার অবশ্যম্ভাবি অংশ হবে ইউক্রেন।

বাইডেনের কাছে চিঠি পাঠানোর পর সাংবাদিকদের সাথে কথা বলেন কয়েকজন কংগ্রেসওম্যান

তিনি বলেন, “আমরা ইউক্রেনের প্রেসিডেন্টকে ছাড়া রাশিয়ার সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাচ্ছি না। আলোচনা ব্যাপারে প্রেসিডেন্ট জেলেনস্কি সিদ্ধান্ত নেবেন, কারণ এটি তার দেশ। তিনি কী ধরনের আলোচনা এবং কী ধরনের সফলতা চান এবং কখন তিনি আলোচনায় বসতে চান তার সবই জেলেনস্কির সিদ্ধান্ত।”

৩০ আইনপ্রণেতার চিঠিকে চিন্তাশীল উদ্বেগ উল্লেখ করে তার প্রশংসা করেন জন কিরবি। অন্যদিকে জন পিয়েরে বলেন, তিনি এখনো চিঠিটি দেখেননি। জন ফিরবি এবং পিয়েরে দুজনই জোর দিয়ে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেকোনো সময় ইউক্রেন সংঘাতের অবসান ঘটনার বিষয়টি বেছে নিতে পারেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page