April 2, 2026, 9:33 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের বন্দর ছাড়ল খাদ্যবোঝাই জাহাজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির চুক্তিতে রাশিয়া ফেরার একদিন পর বৃহস্পতিবার ছয়টি শস্যবোঝাই জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে গেছে। জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির চুক্তিতে পুনরায় অংশগ্রহণের কথা জানায় রাশিয়া। কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ইউক্রেনের হামলার অভিযোগে চলতি সপ্তাহে চুক্তিতে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছিল মস্কো।

এর মধ্যেই ইউক্রেনের বন্দর থেকে ছয়টি শস্যবোঝাই জাহাজ ছেড়ে গেছে। এ প্রসঙ্গে ইউক্রেনের অবকাঠামো মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজের সংখ্যা ছিল সাতটি। ২ লাখ ৯০ হাজার টন খাদ্যশস্য বোঝাই জাহাজ ইউরোপীয় এবং এশিয়ার দেশগুলোর উদ্দেশে রওনা হয়েছে। -আনাদুলো এজেন্সি

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page