March 16, 2026, 4:34 am
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের শস্য চুক্তি ঘিরে রাশিয়ার কোনো দাবিই পূরণ করা হয়নি : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনকে কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি করার অনুমতি দেয়ার চুক্তি অনুযায়ী রাশিয়ার কোন দাবিই পূরণ করা হয়নি।

পুতিন একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে কিছুই করা হয়নি, কিছুই করা হয়নি। সবই একতরফা।’
মস্কো তার নিজস্ব রপ্তানিতে স্থায়ী বাধার কারণে বারবার চুক্তি থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে। রাশিয়া মেয়াদ বাড়াতে রাজি না হলে শস্য চুক্তির মেয়াদ ১৮ জুলাই শেষ হবে।
২০২২ সালের জুলাই মাসে, ইউক্রেনীয় শস্য রপ্তানি পুনরায় শুরু করার অনুমতি দেয়ার চুক্তি স্বাক্ষরিত হওয়ার পাশাপাশি রাশিয়ান খাদ্য ও সার অবাধ রপ্তানিতে একটি সমান্তরাল সমজোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।
‘আমরা ভাবব কী করা যায়, আমাদের হাতে আরও কিছু দিন আছে’ এ কথা উল্লেখ করে পুতিন বলেন, ‘আমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হলে আমরা মেয়াদ বাড়িয়ে দেব।’ রুশ নেতা আরো বলেন যতদিন লাগে তিনি অপেক্ষা করতে প্রস্তুত।
চুক্তিটির মধ্যস্থতাকারি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বুধবার বলেন, তিনি চুক্তিটি রক্ষা করতে মস্কো ও কিয়েভের সাথে কাজ করছেন।
চুক্তিটি এখনও পর্যন্ত ইউক্রেনকে কৃষ্ণ সাগর বন্দর থেকে ৩২ মিলিয়ন টন শস্য ও খাদ্যদ্রব্য রপ্তানির অনুমতি দিয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রুশ হামলাকারী ড্রোন এই সপ্তাহে একটি বন্দরে শস্য স্থাপনা লক্ষ্যবস্তু করেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page