June 8, 2026, 2:44 pm
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ কক্সবাজারে আশ্রয়দাতার ঘর থেকে শিশুকে নিয়ে রোহিঙ্গা নারী নিখোঁজ ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হবে না : ট্রাম্প নতুন করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে : ইরান লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিলো হুতি সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ১ হাজার ৩০০ জনেরও বেশি যুদ্ধবন্দীকে হস্তান্তর করেছে রাশিয়া : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার সেনারা পশ্চিমাপন্থী দেশটিতে আগ্রাসন চালানোর পর থেকে ১,৩০০ জনেরও বেশি যুদ্ধবন্দীকে ইউক্রেনে ফিরিয়ে দিয়েছে। খবর এএফপি’র।
রাশিয়ান ও রুশপন্থী বাহিনীর সাথে নতুন করে যুদ্ধবন্দী বিনিময়ের পর এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউক্রেনের পতাকা তুলে ধরে রাখা কয়েক ডজন পুরুষকে দেখানো একটি ছবি পোস্ট করে জেলেনস্কি ইনস্টাগ্রামে বলেন, ‘আজকের বিনিময়ের পর ইতোমধ্যেই ১,৩১৯ জন বীর দেশে ফিরে এসেছেন।’
ইউক্রেনের নেতা বলেন, ‘আমাদের সমস্ত লোককে ফিরে না আনা পর্যন্ত আমরা থামবো না।’
অক্টোবরে রেডক্রসের সাথে এক বৈঠকে রাশিয়া বলেছে, তাদের হাতে ইউক্রেনের প্রায় ৬ হাজার যুদ্ধবন্দী রয়েছে।
উল্লেখ্য, গত জুলাইয়ে ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলে মস্কো নিয়ন্ত্রিত ওলেনিভকা কারাগারে বোমা হামলায় কয়েক ডজন ইউক্রেনীয় সৈন্য মারা যায়। সেখানে হামলার জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দায়ী করে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page