September 20, 2026, 3:02 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে মার্কিন সহায়তা অডিট করতে চায় রিপাবলিকান দল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন সরকার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে এ পর্যন্ত যে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে তা অডিট করতে চায় বিরোধী রিপাবলিকান দল।

এ নিয়ে মঙ্গলবার মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে ভোটাভুটি হয়েছে। এতে রিপাবলিকান দলের পক্ষে পড়েছে ২২ ভোট আর সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট দলের পক্ষে পড়েছে ২৬ ভোট। ফলে প্রস্তাবটি আপাতত আটকে গেছে।
ইউক্রেনকে দেয়া সহায়তার ব্যাপারে অডিট করার জন্য পররাষ্ট্র বিষয়ক কমিটিতে প্রস্তাব উত্থাপন করেন জর্জিয়ার ফোরটিন্থ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের কংগ্রেসওম্যান মার্জরি টেলর গ্রিন। তবে ডেমোক্র্যাট্রিক দলের সদস্যরা শক্তভাবে এ প্রস্তাবের বিরোধিতা করেন। তারা বলেন, “এই ধরনের পদক্ষেপ নেয়া হলে তা ইউক্রেনের কাছে ভুল বার্তা দেবে। অথচ ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ করছে তাতে ওয়াশিংটনের জোরালো সমর্থন রয়েছে।”
ডেমোক্রেটিক দল থেকে নির্বাচিত নিউইয়র্কের প্রতিনিধি পরিষদ সদস্য গ্রেগরি ডাব্লিউ মিক্স বলেন, “আমাদের মধ্যে বিভক্তির সৃষ্টির সময় এটি নয়। আমরা ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্য মিত্রদের সঙ্গে কাজ করছি। আমরা যাতে কোনো ফাঁদে পা না দেই।”
তবে রিপাবলিকান দলের সদস্যরা ডেমোক্র্যাটদের এই যুক্তি প্রত্যাখ্যান করেন। তারা বলছেন, অডিট করার যে প্রস্তাব দেয়া হয়েছে সেটি হচ্ছে ইউক্রেনকে অন্য কোনো বার্তা না দিয়ে বরং আমেরিকানদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।
এই প্রস্তাব প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে পাস করা সম্ভব না হলেও রিপাবলিকানরা নিজেদের ঐক্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন। হাউজ রিপ্রেজেন্টেটিভ মার্জোরি গ্রিন অঙ্গীকার ব্যক্ত করে বলেন, তিনি স্বচ্ছতা এবং জবাবদিহিতার ব্যাপারে অডিট কার্যক্রমের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
ধারণা করা হচ্ছে- জানুয়ারি মাসের প্রথম দিকে হাউজের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে দায়িত্ব নেবে রিপাবলিকান পার্টি। তারা তখন বাইডেন প্রশাসনের দেয়া অর্থ এবং সামরিক সহায়তার ব্যাপারে অডিট চালাতে পারেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page