September 19, 2026, 10:40 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য বাইডেনকে পাল্টা শর্ত দিলেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার যে শর্ত দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করে পাল্টা শর্ত দিয়েছেন পুতিন। তিনি বলেছেন, ইউক্রেন থেকে এখনই সেনা প্রত্যাহার সম্ভব নয়; তবে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত নয়া প্রজাতন্ত্রগুলোকে স্বীকতি দিলে তিনি আলোচনায় বসতে পারেন।

গত বৃহস্পতিবার ওয়াশিংটন সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে পাশে বসিয়ে বাইডেন ঘোষণা করেন, ইউক্রেনের চলমান সংঘাতের অবসান ঘটানোর একমাত্র উপায় দেশটি থেকে সব রুশ সেনা প্রত্যাহার করা। তিনি আরো বলেন, পুতিন যুদ্ধ বন্ধ করতে চাইলে তিনি তার সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন।

বাইডেনের এ বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেকসভ বলেছেন, পুতিন আলোচনায় বসতে প্রস্তুত তবে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করবে না রাশিয়া। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট পুতিন তার দেশের স্বার্থ রক্ষা করার জন্য সব সময় আলোচনা বসতে প্রস্তুত থাকেন।

পুতিনের মুখপাত্র বলেন, আমেরিকা রাশিয়ার অন্তর্গত ‘নয়া এলাকাগুলোকে’ স্বীকৃতি না দেয়ার কারণে দু’পক্ষের মধ্যে কোনো সমঝোতা করা সম্ভব হচ্ছে না। এ বিষয়টি আলোচনার যেকোনো সম্ভবনাকে জটিল করে তুলছে।

রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার লক্ষ্যে গত সেপ্টেম্বর মাসে ইউক্রেনের লুহানস্ক ও  দোনেস্ক প্রজাতন্ত্রের পাশাপাশি যাপোরিযিয়া ও খেরসন অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়। এসব গণভোটে ‘হ্যা’ জয়যুক্ত হওয়ার পর অক্টোবরে এক ডিক্রি জারি করে অঞ্চলেগুলোকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে নেন প্রেসিডেন্ট পুতিন। কিন্তু আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো এই অন্তর্ভুক্তির বিরোধিতা করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page