September 20, 2026, 5:28 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক কোন সমাধান নেই ; শেরবাকোভা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোবেল শান্তি পুরস্কার বিজয়ী রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়ালের সহ-প্রতিষ্ঠাতা বলেছেন, বর্তমানে ইউক্রেন যুদ্ধের কোন কূনৈতিক সমাধান নেই। খবর এএফপি’র।

ইরিনা শেরবাকোভা বলেন, “আমি একেবারে নিশ্চিত যে পুতিনের সরকার থাকা পর্যন্ত তার সাথে এ ব্যাপারে কূটনৈতিক কোন সমাধান নেই।”

মানবাধিকার কাজের জন্য পুরস্কার পাওয়া শেরবাকোভা জার্মানির হামবুর্গে এক অনুষ্ঠানে বলেন, “এক্ষেত্রে এখন যে সমাধান হবে তা হলো একটি সামরিক সমাধান।”

তিনি বলেন, “শেষ পর্যন্ত এ সংঘাতের কূটনৈতিক সমাধানের কিছু রূপ থাকবে।”

তিনি আরো বলেন, “আর এই কূটনীতি তখনই ঘটবে যখন ইউক্রেন বিশ্বাস করবে যে তারা এই যুদ্ধে জিতেছে এবং এর শর্তাবলী নির্ধারণ করতে পারে।”

তিনি বলেন, “শান্তির জন্য তাড়াহুড়া করার আহ্বান ছিল ‘শিশুসুলভ’।” তিনি আরো বলেন, “এ সংঘাত শুরু হওয়ার আগে সেখানে যেমন পরিস্থিতি ছিল তেমন পরিস্থিতি আর ফিরে আসবে না।”

তিনি বলেন, “ইউক্রেন যুদ্ধ অনেক কিছু উল্টে দিয়েছে যা আর কখনো আগের অবস্থায় ফিরবে না।”

হামবুর্গে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ তার নিজ দেশে মানবাধিকার নিয়ে কাজ করার জন্য শেরবাকোভাকে মেরিয়ন ডয়েনহফ পুরস্কার দেন।

শোলজ বলেন, “শেরবাকোভার প্রচেষ্টা রাশিয়ার জন্য আরো ভাল ভবিষ্যতের পথ দেখিয়েছে। যদিও এ সম্ভাবনা ‘এখনো অসম্ভব মনে হয়।”

শেরবাকোভার সংগঠন মেমোরিয়ালকে আগামী ১০ ডিসেম্বর শনিবার অসলোতে নোবেল শান্তি পুরস্কার দেয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page