April 11, 2026, 9:14 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধে রুশ হামলায় সাড়ে ৮ হাজার বেসামরিক নাগরিক নিহত : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ দাবি করেছে, ইউক্রেনে রুশ হামলায় এ পর্যন্ত সাড়ে আট হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, নিহতদের অধিকাংশই ইউক্রেনের সরকার নিয়ন্ত্রিত এলাকার বাসিন্দা। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিহতদের অধিকাংশই ইউক্রেনের সরকার নিয়ন্ত্রিত এলাকার বাসিন্দা।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় ওএইচসিএইচআর এর তথ্য অনুযায়ী, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত ৮ হাজার ৪৯০ জন নিহত ও ১৪ হাজার ২৪৪ জন আহত হয়েছেন।

ওএইচসিএইচআর জানিয়েছে, এই সংখ্যা আরও বেশি হতে পারে। তীব্র সংঘাতের কারণে কিছু জায়গা থেকে তথ্য পেতে দেরি হয়েছে। এছাড়া কিছু তথ্য এখনো গোপন রাখা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ডোনেটস্ক ও লুহানস্কে মারা গেছেন ৩ হাজার ৯২৭ জন।

এদিকে ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বিশ্বাস করে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পাল্টা হামলা বিলম্বিত করতে যুদ্ধবিরতির প্রস্তাব দিতে পারেন। সংস্থাটির মতে, রাশিয়ার প্রেসিডেন্ট এর জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ছুটি বেছে নিতে পারেন।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page