March 16, 2026, 5:48 am
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ বৃদ্ধির ব্যাপারে সম্মত তুরস্কে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনার ব্যাপারে শুক্রবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। এই চুক্তি কিয়েভকে শস্য রপ্তানি করার এবং বৈশ্বিক খাদ্য সংকট কাটিয়ে ওঠার সুযোগ করে দেয়। খবর এএফপি’র।

এরদোয়ান সাংবাদিকদের বলেন, ‘আমরা আগস্টে পুতিনকে স্বাগত জানানোর প্রস্তুতি গ্রহণ করছি এবং আমরা কৃষ্ণসাগর শস্য করিডোরের মেয়াদ বাড়ানোর ব্যাপারে সম্মত।’
এরদোয়ান বলেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে গুরুত্বপূর্ণ এ চুক্তি নিয়ে কথা বলেছেন। তবে তিনি কখন কথা বলেছেন সে ব্যাপারে কিছু বলেননি। চুক্তিটির মেয়াদ সোমবার শেষ হতে যাচ্ছে।
রাশিয়ার প্রেস এজেন্সি প্রশ্ন করলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এরদোয়ানের বিবৃতি নিশ্চিত বা অস্বীকার করেননি। তিনি বলেন, রাশিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে কোন বিবৃতি দেওয়া হয়নি।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পাঁচ মাস পর ২০২২ সালের জুলাইয়ে প্রথম কৃষ্ণসাগর শস্য চুক্তি স্বাক্ষর করা হয়। চুক্তিটি ইতোমধ্যে দুই দফা নবায়ন করা হয়েছে।
এবার অবশ্য রাশিয়ার নিজস্ব রপ্তানিতে বাধার কারণে পুতিন তা না করার হুমকি দিয়েছেন।
এরআগে শুক্রবার জাকার্তায় বক্তব্য দেয়ার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন শস্য চুক্তির মেয়াদ বাড়াতে রাশিয়ার প্রতি আহ্বান জানিছেন এবং সতর্ক করে দিয়ে বলেছেন যে, এটি ছাড়া অতি দরিদ্র দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে এ সপ্তাহে পুতিনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি রাশিয়ার সার রপ্তানির ক্ষেত্রে থাকা বিভিন্ন বাধা দূর করতে মস্কোকে সমর্থন করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page