October 21, 2026, 3:24 am
শিরোনামঃ
যশোরে নিজ বসত ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না : প্রধানমন্ত্রী বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে : আইনমন্ত্রী জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ ; স্বাক্ষরিত হয়েছে চুক্তি পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান
এইমাত্রপাওয়াঃ

ইউনেস্কো পুরস্কার নিয়ে ‘বিভ্রান্তি’ ছড়াচ্ছেন ড.ইউনূস : শিক্ষামন্ত্রী

বাকু সম্মেলনে পুরস্কার নেওয়ার এই ছবি মুহাম্মাদ ইউনূস এর ফেইসবুক পেইজে প্রকাশ করা ভিডিও থেকে নেওয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বাংলাদেশের আদালতে দণ্ডিত শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মাদ ইউনূস ‘অন্য একটি পুরস্কারকে ইউনেস্কোর পুরস্কার হিসেবে প্রচার করেছেন’ বলে অভিযোগ তুলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আজ(বুধবার) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ ড. ইউনূস ইউনেস্কোর নাম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন, এটি অনৈতিক এবং অপরাধমূলক। আমাদের দেশের জন্য এটি মানহানিকর যে, একজন ইসরাইলি ভাস্করের পুরস্কারকে তিনি ইউনেস্কো পুরস্কার হিসেবে প্রচার চালাচ্ছেন।” শিক্ষামন্ত্রী বলেন, ইউনেস্কো তাকে নিশ্চিত করেছে যে তারা ড. মুহাম্মদ ইউনূসকে এই নামে কোনো সম্মাননা দেয়নি।

ইউনূস সেন্টার গত ২১ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড. মুহাম্মাদ ইউনূসের ওই পুরস্কারপ্রাপ্তির খবর দেয়। আর সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমেও খবরটি প্রকাশিত হয়েছে।

সেখানে বলা হয়, আজারবাইজানের বাকুতে ১৪-১৬ মার্চ একাদশ বিশ্ব বাকু ফোরামে অংশ নিয়ে বিশেষ বক্তা হিসেবে ভাষণ দেন নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূস। সম্মেলনের শেষ দিনে তাকে ‘ইউনেস্কার দি ট্রি অব পিস’ পুরস্কারে ভূষিত করা হয়।

অনুষ্ঠান শেষে নৈশ ভোজে তার হাতে ওই সম্মাননা তুলে দেওয়া হয়। আর সেই সম্মাননা গ্রহণের একটি ভিডিও গত ১৭ মার্চ মুহাম্মাদ ইউনূসের ফেইসবুক পেইজেও প্রকাশ করা হয়। সেই পোস্টে একে ইউনেস্কোর পুরস্কার বলে উল্লেখ করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৬ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page