April 7, 2026, 10:32 am
শিরোনামঃ
চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প ইরানিদের ট্রেন থেকে দূরে থাকতে বলল ইসরায়েল ইরানে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করলো যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত 
এইমাত্রপাওয়াঃ

ইউরোপীয়দের জন্য কঠিন দিন অপেক্ষা করছে : ন্যাটো মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব ইয়ান্স স্টোলটেনবার্গ একথার সত্যত্য স্বীকার করেছেন যে, ইউক্রেনের প্রতি সামরিক ও আর্থিক পৃষ্ঠপোষকতা দিতে গিয়ে ইউরোপকে চড়া মূল্য দিতে হচ্ছে। সামনের দিকে ইউরোপীয় দেশগুলোর জনগণকে আরো কঠিন সময় পার করতে হবে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।

তিনি গতকাল (রোববার) জার্মান দৈনিক ওয়াল্ট এম সটংকে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেন, খাদ্যপণ্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে ইউরোপীয় পরিবারগুলোর জন্য কঠিন দিন অপেক্ষা করছে।

অবশ্য এজন্য অনুতপ্ত না হয়ে বরং ইউক্রেনের প্রতি অর্থ ও অস্ত্রের চালান অব্যাহত রাখতে উৎসাহ দিয়েছেন স্টোলটেনবার্গ। তিনি বলেন, “ইউরোপীয় নাগরিকদের এ কথাটি ভুলে গেলে চলবে না যে, ইউক্রেনের জনগণ তাদের রক্ত দিয়ে যুদ্ধের মূল্য পরিশোধ করছে।”

ন্যাটো মহাসচিব বলেন, ইউরোপীয় নাগরিকদের যুদ্ধের জন্য চড়া মূল্য দিতে হলেও ইউক্রেনের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখত হবে; কারণ, তার ভাষায় ‘ইউক্রেনের প্রতি সমর্থনই হচ্ছে শান্তি বজায় রাখার সর্বোত্তম উপায়।’ তিনি সরাসরি কিয়েভের প্রতি জার্মান সমরাস্ত্রের চালান অব্যাহত রাখতে উৎসাহ দিয়ে বলেন, “জার্মান অস্ত্র ইউক্রেনের জনগণের জীবন বাঁচাতে সাহায্য করছে।” ইউক্রেনকে অস্ত্র যোগালে আলোচনার টেবিলে পশ্চিমাদের অবস্থান শক্তিশালী থাকবে বলেও নিজের বিশ্লেষণ তুলে ধরেন স্টোলটেনবার্গ।

ন্যাটো জোটে ইউক্রেনের সম্ভাব্য যোগদান ঠেকাতে গত ফেব্রুয়ারি মাসে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ অবস্থায় রাশিয়াকে কোণঠাসা করতে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি কিয়েভের প্রতি নিজেদের সমরাস্ত্রের ভাণ্ডার উন্মুক্ত করে দেয় আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো। ইউক্রেনকে সমরাস্ত্র দেয়ার ক্ষেত্রে জার্মানি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page