October 10, 2026, 2:49 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বর্তমানে হামের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ জানতে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার প্রস্তুতি পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর গুলশানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ৪৯ দিনে দেশে হাম ছড়িয়ে যায়নি। ইউনূস সাহেব যাকে যেখানে বসিয়েছিলেন তারা ঠিকভাবে কাজ করেননি। অন্তর্বর্তী সরকারের সময় হামের ভ্যাকসিন ক্রয় ও প্রতিরোধমূলক প্রস্তুতি যথাযথভাবে নেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখলেই বর্তমান পরিস্থিতির কারণ স্পষ্ট হবে।

এসময় নারী ও শিশু নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই সরকার কাজ করে যাচ্ছে।

 

অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, নারী ও শিশু অধিকার নিশ্চিতে দেশে বিভিন্ন আইন থাকলেও সেগুলোর যথাযথ প্রয়োগের ঘাটতি রয়েছে। এ ধরনের বড় সমস্যার সমাধানে রাষ্ট্রের পাশাপাশি সমাজকেও এগিয়ে আসতে হবে।

 

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে এবং সেই দায়িত্ববোধ থেকেই বিভিন্ন খাতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

সেমিনারে উপস্থিত অন্যান্য বক্তারাও নারীর অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page