September 20, 2026, 5:52 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউরোপীয় পার্লামেন্টে দুর্নীতি বিরোধী অভিযান ; ভাইস প্রেসিডেন্ট গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউরোপীয় পার্লামেন্টে একটি দুর্নীতিবিরোধী তদন্ত শুরু হয়েছে। এই তদন্তের অংশ হিসেবে বেলজিয়াম পুলিশ শুক্রবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় গ্রীক সমাজতান্ত্রিক এমইপি ইভা কাইলিকে গ্রেপ্তার করেছে। তিনি ইউরোপীয় পার্লামেন্টের অন্যতম ভাইস প্রেসিডেন্ট। এ মামলার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় ইউরো নিউজ।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সকালে মামলার অপর চার আসামিকে গ্রেপ্তারের পর তাকে গ্রেপ্তার করা হয়। বিশ্বকাপের আয়োজক দেশ কাতারে দুর্নীতির অভিযোগের তদন্তে তার নাম এসেছে।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কাইলিকে আটক করেছে। এর আগে গ্রেপ্তার হওয়া চারজনের অন্যতম সহযোগী তিনি। এর আগে বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর রাজধানী ব্রাসেলসে ১৬টি স্থানে পুলিশ অভিযানে ছয় লাখ ইউরো উদ্ধারের পরে তাদের গ্রেপ্তারের ঘোষণা করেছিলেন।

প্রসিকিউটররা বিশেষভাবে সন্দেহভাজনদের শনাক্ত করেননি বা জড়িত দেশগুলোর নাম দেননি। এ ক্ষেত্রে তারা কেবলমাত্র জানিয়েছে, এটি একটি গালফ রাষ্ট্র ছিল।

তবে এ মামলার ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, প্রতিবেদনে ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা একজন ইতালীয় সমাজতন্ত্রীকে দুর্নীতির জন্য কাতারের সন্দেহজনক প্রচেষ্টার কথা তুলে ধরা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page