November 20, 2026, 6:05 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ইউরোপের একটি দেশ এমপক্স ভ্যাকসিনের ৪ লক্ষ ৪০ হাজার ডোজ সরবরাহের প্রস্তাব দিয়েছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডেনিশ ওষুধ প্রস্তুতকারক ব্যাভারিয়ান নর্ডিক বুধবার জানিয়েছে, একটি ‘অপ্রকাশিত ইউরোপীয় দেশে’ তারা এমপক্স ভ্যাকসিনের ৪ লক্ষ ৪০ হাজার ডোজ সরবরাহের একটি চুক্তি স্বাক্ষর করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত সপ্তাহে নতুন আরও বিপজ্জনক এমপক্স ধরনের দ্রুত বিস্তার ঘোষণা করেছে। যার নাম ক্লেড ১বি। জাতিসংঘ সংস্থা সর্বোচ্চ সতর্কতা জারি করে বলেছে, এটা জন স্বাস্থ্যের আন্তর্জাতিক উদ্বেগের বিষয়।
ব্যাভারিয়ান নর্ডিক বলেছে, ভ্যাকসিন সরবরাহের আদেশটি প্রত্যাশিত এবং এই বছরের জন্য কোম্পানির অন্তর্ভুক্ত ছিল।
ব্যাভারিয়ান নর্ডিকের সিইও পল চ্যাপলিন এক বিবৃতিতে একথা জানিয়েছেন, ‘সর্বশেষ আদেশটি এই বছরের জন্য আমাদের মূল নির্দেশনার অংশ হিসাবে পরিকল্পিত হয়েছিল এবং এই হিসাবে বর্তমান ডব্লিউএইচও এমপক্সকে জন স্বাস্থ্যের জন্য আন্তর্জাতিক উদ্বেগের বিষয় হিসেবে ঘোষণা দিয়েছে।’
ভ্যাকসিন প্রস্তুতকারক গত সপ্তাহে বলেছিল, ২০২৫ সালের শেষ নাগাদ তারা ভ্যাকসিনের ১০ মিলিয়ন ডোজ সরবরাহ করতে প্রস্তুত।
জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা টিকা উৎপাদন জোরদার করার আহ্বান জানিয়েছে।
জাতিসংঘ বলেছে, ইউরোপ জুড়ে প্রায় ২লক্ষ টিকা সরবরাহ করা হবে। ইউরোপীয় ইউনিয়ন এবং ডেনিশ ওষুধ প্রস্তুতকারকের সাথে চুক্তির জন্য ধন্যবাদ। যার ভ্যাকসিন ২০১৯ সালে অনুমোদিত হয়েছিল।
ফ্রান্স এই সপ্তাহে ঘোষণা করেছে,এটি জরুরী পরিস্থিতিতে ভুগছেন এমন দেশগুলোতে ১ লক্ষ এমপক্স ভ্যাকসিনের ডোজ দান করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, এটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ৫০ হাজার ভ্যাকসিনের ডোজ দান করবে। এই বছর ১৬ হাজার লোক এমপক্সে আক্রান্ত এবং ৫শ’ জন মারা গেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page