March 28, 2026, 2:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে শেখ হাসিনার অভিনন্দন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) জর্জিয়া মেলোনিকে লেখা এক চিঠিতে তিনি বলেন, ইতালির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনাকে উষ্ণ অভিনন্দন জানাতে পেরে আমি ভীষণ আনন্দিত।

শেখ হাসিনা বন্ধুপ্রতীম ইতালির জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। কারণ, তারা জর্জিয়া মেলোনির দূরদর্শী নেতৃত্বের ক্ষেত্রে তাদের ঐতিহাসিক ম্যান্ডেটকে সমর্থন করেছে এবং তাকে ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে।

প্রধানমন্ত্রী বলেন, আমি নিশ্চিত, সমস্ত প্রতিকূলতা ও বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও আপনার (জর্জিয়া মেলোনি) ক্যারিশম্যাটিক নেতৃত্বের অধীনে ইতালি অর্থনৈতিক সমৃদ্ধির বৃহত্তর পথ খুঁজে পাবে।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও ইতালি একটি চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে। আমাদের সম্পর্ক অনেক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে বিভিন্নভাবে জনগণের মধ্যে যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক উদ্বেগের বিষয়গুলোতে সাধারণ অবস্থানের ওপর দৃষ্টি রেখে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা কৃষি, আইসিটি, বেসামরিক বিমান চলাচল এবং উৎপাদন শিল্পের মতো অন্যান্য সম্ভাব্য খাতে বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে আগ্রহী। যেহেতু আমরা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি, আমি বিশ্বাস করি, সহযোগিতার পুরো ধারাকে পুনরুজ্জীবিত করার সময় এসেছে। এই বিষয়ে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।

তিনি জর্জিয়া মেলোনির স্বাস্থ্য, সুখ ও সাফল্য এবং ইতালির জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন। সূত্র: বাসস

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page