November 20, 2026, 7:08 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

ইতালিয়ান নাগরিকের চিনতাই হওয়া মোবাইল-টাকা উদ্ধার এবং ছিনতাইকারী গ্রেপ্তার

বশির আল-মামুন, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় ইতালিয়ান নাগরিকের কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ও নগদ ২২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে গ্রেপ্তারকৃতরা হলেন- ফটিকছড়ি উপজেলার হারবাল ছড়ি এলাকার নুর মিয়ার ছেলে মো. রুবেল (২৯), মিরসরাই উপজেলার এরশাদ উল্লাহর ছেলে নুর উদ্দিন ওরফে রিয়াজ (৩২), নোয়াখালীর কবিরহাট থানার শেখ আহম্মদের ছেলে মো. মুমিন (৫২) ও খাগড়াছড়ি মানিকছড়ি এলাকার জিয়াউর রহমানের ছেলে আরাফাত মিয়া (২১)।

এর আগে গত ২ জানুয়ারি কোতোয়ালি থানার এস এস খালেদ রোডের কর্ণফুলী টাওয়ারের সামনে ছিনতাইয়ের শিকার হন ইতালিয়ান নাগরিক জ্যামা ক্যাপরা (৫৮)। ঘটনার দিন তিনি জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে একটি অনুষ্ঠান শেষে পায়ে হেঁটে জামালখান মোড়ের দিকে যাচ্ছিলেন। অভিযুক্তরা একটি অটোরিকশায় এসে ভুক্তভোগীর সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। যেটিতে ভুক্তভোগীর ইতালিয়ান ব্যাংকের দুটি ক্রেডিট কার্ড, নগদ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ছিল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাদুল হক বলেন, ভুক্তভোগী ইতালিয়ান নাগরিকের অভিযোগ সাপেক্ষে ৩ জানুয়ারি একটি মামলা রুজু হয়। এরপর ঘটনাস্থলের আশপাশে ৫০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। একইসঙ্গে নগরের ১৬টি থানার অন্তত ১০০টি অটোরিকশা গ্যারেজে ছিনতাইকাজে ব্যবহৃত অটোরিকশাটির খোঁজ করা হয়। একপর্যায়ে বৃহস্পতিবার বিকেলে নগরের চকবাজার থানা এলাকা থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অটোরিকশা এবং অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্যে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page