March 13, 2026, 11:01 am
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেখ পরিবার সংশ্লিষ্ট জাতীয় দিবসগুলো উদযাপন করবে না সরকার ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ নীলফামারীতে অগ্রণী ব্যাকের ভল্ট থেকে গায়েব হলো ৪৩ কোটি টাকা ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা খুবই সম্মানজনক : ট্রাম্প রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল রাখা অসম্ভব : রাশিয়া ইরানকে গোপনে সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া : ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইন্দো-প্যাসিফিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালামপুরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধানরা উপস্থিত থেকে মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন।

এ সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

সফর শেষে আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page