April 10, 2026, 5:44 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ইমরান খানের বিরুদ্ধে আবারও জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আবারো জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত। নারী বিচারককে হুমকি দেওয়ার মামলায় তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে ১৮ এপ্রিলের মধ্যে তাঁকে আদালতে হাজির করানোর জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।

গতকাল বুধবার ইসলামাবাদের একটি আদালত জামিন অযোগ্য এ গ্রেফতারি পরোয়ানা জারি করে বলে পাকিস্তানের সর্বাধিক প্রচারিত সংবাদমাধ্যম ডন খবর দিয়েছে।

দৈনিক ডন জানিয়েছে, নারী বিচারক ও জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে হুমকির মামলায় গত ২৪ মার্চ শুনানি হয়। সেই মামলায় আগে থেকে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ছিল পিটিআই প্রধানের বিরুদ্ধে। তবে, ওই সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে আদালত। ওই সময় আগামী শুনানিতে ইমরানকে সশরীরে উপস্থিত থাকার জন্য আদালত নির্দেশ দেয়।

গতকাল ম্যাজিস্ট্রেট মালিক আমানের আদালতে মামলাটির শুনানি হয়েছে। এ সময় শুনানিতে ইমরানের পক্ষ হয়ে আদালতে উপস্থিত হন তাঁর আইনজীবী ফয়সাল চৌধুরী। তবে, সশরীরে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান হাজির হননি। এর জেরে বিচারক জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ইমরানের বিরুদ্ধে হওয়া মামলাটির অভিযোগে বলা হয়, গত বছরের ২০ আগস্ট ইসলামাবাদের ফাতিমা জিন্নাহ পার্কে সমাবেশ করেন পিটিআই চেয়ারম্যান ইমরান। সমাবেশে তিনি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেবা চৌধুরী ও পুলিশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে হুমকি দেন। তাঁর এ হুমকির মূল উদ্দেশ্য ছিল বিচার বিভাগ ও পুলিশ কর্মকর্তাদের আইনগত বাধ্যবাধকতা পালনে বাধা দেওয়া।

২০২২ সালের এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page