April 25, 2026, 3:01 am
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ইয়াবা পাচার মামলায় চকরিয়ার এক নারীসহ দহই জনের যাবজ্জীন কারাদন্ড

বশির আলমামুন,চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী থানার ইয়াবা পাচার মামলায় এক নারীসহ দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ আগস্ট) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা পূর্ব পাড়ার চৌকিদার আব্দুর শুক্কুরের বাড়ির আব্দুর শুক্কুর চৌকিদারের স্ত্রী শাহিদা বেগম (৪২) ও একই এলাকার মজিদের পাড়ার মো.বাবুলের ছেলে মো. রিফাত (২০)।

আদালত সূত্রে জানা যায়, কর্ণফুলী থানার রাঙ্গাদিয়া সিইউএফএল ১৫ নম্বর ঘাট রোড থেকে ২০২০ সালের ২০ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মো. রিফাত ও শাহিদা বেগমকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডবলমুরিং সার্কেল।

এ সময় রিফাত থেকে ১০ হাজার ইয়াবা ও শাহিদা বেগমের থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্টোর উপ-অঞ্চল ডবলমুরিং সার্কেলের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন।

আসামি বিরুদ্ধে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হলে ২০২১ সালের ১ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে  অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বলেন, আটজনের সাক্ষ্য ও  প্রমাণের ভিত্তিতে ইয়াবার মামলা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি শাহিদা বেগম ও রিফাতকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আসামি রিফাত জামিনে গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। রায়ের সময় আসামি শাহিদা বেগম আদালতে উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page