October 31, 2026, 8:49 pm
শিরোনামঃ
যশোর বোর্ডে ৩টিতে শতভাগ পাস করলেও ১৬ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইরাকে বিয়ের অনুষ্ঠানে খাদ্যে বিষ প্রয়োগ: অর্ধ-শতাধিক হাসপাতালে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাকের কিরকুক প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে অর্ধ-শতাধিক অতিথি খাদ্যে বিষ প্রয়োগের শিকার হয়েছে। ইরাকি মিডিয়া ডব্লিউএএ আরও জানিয়েছে বিষে আক্রান্ত অতিথিদেরকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উত্তর ইরাকের কিরকুক প্রদেশের আল-হুয়াইজা শহরে অনুষ্ঠিত একটি বিয়ের অনুষ্ঠানে খাদ্যে বিষ প্রয়োগরে ওই ঘটনা ঘটে। কিরকুক প্রদেশের স্বাস্থ্য বিভাগ ওই বিয়ের অনুষ্ঠানে খাবারে বিষক্রিয়ার অন্তত ৫০টি ঘটনা নিশ্চিত করেছে। এই খবর প্রকাশের ঘণ্টাখানেক পর কিরকুক প্রাদেশিক পুলিশ বিষক্রিয়ায় আক্রান্তের সংখ্যা ২৬২ বলে জানিয়েছে।

গত মঙ্গলবারও ইরাকের নিনেভা প্রদেশের আল-হামদানিয়েহ শহরে একটি বিয়ের হলে আগুন লাগার ঘটনায় ৪৫০ জন হতাহত হয়েছে। কোনো কোনো সূত্র ১২০ জন নিহত এবং ৩ শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে। বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনার মাত্র ১ দিনের মাথায় আবারও খাবারে বিষ প্রয়োগের ঘটনা ঘটলো।

আজকের বাংলা তারিখ

  • ১লা নভেম্বর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page